

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
ঘটনার পর পলাতক আলমগীরকে ২৪ ঘন্টার মধ্যেই শনিবার (২৭ জুন) গ্রেপ্তার করতে সক্ষম হয় কচুয়া থানা পুলিশ।
অভিযোগ রয়েছে , প্রায় দুই বছর আগে অভিযুক্ত একই বাড়ির প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত প্রায়ই তার স্ত্রীকে (৩২) মারধর করতেন। সবশেষ শুক্রবার আলমগীর তার স্ত্রীকে গুরুতর আহত করেন বলেও অভিযোগ ওঠে।
এ সময় অভিযুক্তের হারালে তাকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।ঘটনার পর থেকে আলমগীর পলাতক ছিলেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করে।
তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত আলমগীর হোসেনকে মামলার নিয়োগকৃত কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ রংপুর থেকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তকে কচুয়া থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য রবিবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে। অপর অভিযুক্ত প্রবাসীর ওই স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।