বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মরিচের গুঁড়া ছিটিয়ে যুবক হত্যা, গ্রেপ্তার ৭

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে সম্পত্তিগত বিরোধে চোখে মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ওমর ফারুক নখমে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় ৫ নারী এবং ২ কিশোরসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) দুপুরে গ্রেপ্তার আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত যুবকের বাবা আবদুল খালেক রাঢ়ী বাদী হয়ে বুধবার সকালে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় হাইমচর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৫)।

এরপরই হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় এসআই প্রিয়লাল ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামীরা হলেন-আখি আক্তার (২৩), নাজমা বেগম (৪৫), লাকী বেগম (৩০), সোনিয়া বেগম (১৯) ও তয়মুনন্নেছা (৫৫)। তাদের সবার বাড়ি হাইমচরের উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে। এছাড়া একই ঘটনায় জুম্মান (১৫) ও আব্দুল্লাহ (১৩) নামের দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, নৃশংস এই হত্যাকাণ্ডের পর পুলিশ তৎপরতার সাথে মূল আসামিদের গ্রেপ্তার করেছে। ঘটনার সাথে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন