শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:০১ এএম
গ্রেপ্তার দুই মাদক সম্রাজ্ঞী শাহনাজ আক্তার ও মর্জিনা আক্তার
expand
গ্রেপ্তার দুই মাদক সম্রাজ্ঞী শাহনাজ আক্তার ও মর্জিনা আক্তার

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় পুলিশের অভিযানে বাসা বাড়ির সিলিং থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাহনাজ আক্তার(২৮) ও মর্জিনা আক্তার(২১) নামে দুই মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাপাতিয়া এলাকার পুলিশ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করে।

শাহনাজ আক্তার উপজেলার চাপাতিয়া গ্রামের ২৪ মামলার আসামি সুমন প্রধানের স্ত্রী ও এবায়েত উল্লাহর মেয়ে। মর্জিনা আক্তার তার ছোট বোন।

পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে ও মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিকের তত্বাবধানে এসআই মো. সাকিব হোসেন, এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাপাতিয়া এলাকার সুমন প্রধানীয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পলাতক ২৪ মামলার আসামি সুমন প্রধানীয়ার বসতঘরের চালের ড্রামের মধ্যে থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট পুলিশ উদ্ধার করে। এদিকে পলাতক ২৪ মামলার আসামি সুমন প্রধানীয়াকে (৩৬) পাওয়া যায়নি।

মতলব দক্ষিণ থানার ওসি মো হাফিজুর রহমান মানিক বলেন, অভিযান চালিয়ে দুই মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। অপরাধী যেই হউক কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন