শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্ত: ১০ মাসে জব্দ ১১০ কোটি টাকার চোরাই পণ্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:১৮ পিএম
expand
ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্ত: ১০ মাসে জব্দ ১১০ কোটি টাকার চোরাই পণ্য

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গেল ১০ মাসে ১১০ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা। জব্দকৃত চোরাই পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, মোবাইল ফোন, মোবাইল ফোনের ডিসপ্লে, ওষুধ ও প্রসাধনী ইত্যাদি। এছাড়া ১০ মাসে ওইসব সীমান্ত থেকে ১৩০ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

এদিকে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৬ কোটি টাকা মূল্যের শাড়ি, থ্রি-পিস ও চশমা জব্দ করেছে বিজিবি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার জব্দকৃত পণ্যের মধ্যে ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা জব্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে যেসব চোরাচালান পণ্য আসছে, সেগুলো বিজিবির হাতে ধরা পড়ছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন