শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম
বিজয়নগরে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
expand
বিজয়নগরে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চাঁনপুর এলাকায় ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ অক্টোবর) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর মুকুন্দপুর বিওপির টহল দল এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, ভোরে সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর এলাকায় টহলদল ফাঁদ পেতে অবস্থান নেয়। সকাল আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে ভারতের দিক থেকে দুইজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের ধাওয়া করে। এ সময় তারা কসটেপে মোড়ানো দুটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে প্যাকেট দুটি তল্লাশি করে ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। উদ্ধার করা ইয়াবাগুলো ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগত করে ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন