

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় বাসমতি চাল, ফুসকা, রেডবুল এনার্জি ড্রিংকস, বাজি, গরু, চকলেট, শাড়ি, নবরত্ন তেল, মদ এবং একটি সিএনজি জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই মালামাল জব্দ করা হয়েছে।