

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৯ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনিয়ন্দ, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, চকলেট, বাজি, ইজিবাইক, ফুসকা, মেহেদি, গরু, জনসন বেবি লোশন, মদ ও বিয়ার জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ ৪৫ হাজার ২৮০ টাকা।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।


