বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে চলন্ত গাড়ি থেকে গুলি, যুবক আহত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ এএম আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ এএম
নবীনগর থানা ।। ফাইল ছবি
expand
নবীনগর থানা ।। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইমন (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এসময় তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি (বাদ্যকর পাড়া) এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যায় ইমন বাড়ির পাশে মসজিদের সামনে বসে ছিলেন। এসময় চলন্ত গাড়ি থেকে দশ থেকে বারো জনের একটি সন্ত্রাসী দল তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত ইমনকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠান।

ইমনের পিতা হোসেন মিয়া জানান, ‘আমার ছেলে পেশায় রাজমিস্ত্রী, কি কারণে, কারা গুলি করেছে কিছুই বুঝতে পারছি না।’

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনার সাথে কারা জড়িত তদন্ত চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চলমান আছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup