

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ার শেরপুরে বিস্ফোরক আইনের একটি মামলায় জাহিদ হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার পালাসন এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদ ওই গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তার সরাসরি কোনো রাজনৈতিক পদবি নেই।
পুলিশ ও মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুর বাসস্ট্যান্ডের খেজুরতলা এলাকায় বিএনপির একটি বিক্ষোভ মিছিল ছিল। অভিযোগ রয়েছে, ওই মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করেন। তখন সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে দলটির প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়।
এই ঘটনার প্রায় ১০ মাস পর, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে থানায় একটি মামলা করেন। জাহিদ হাসান ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামী।
শেরপুর থানার এসআই জাহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তদন্তে জাহিদ হাসানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।” মামলার অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


