বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে সরকারি রাস্তার জায়গায় দেয়াল নির্মাণের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের শটীবাড়ী এলাকায় সরকারি রাস্তার জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের প্রস্তুতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার না করে জমির সীমা নিয়ে ভিন্ন দাবি করেছেন অভিযুক্ত ব্যক্তি।

আবেদনে স্থানীয় বাসিন্দা মো. শমসের আলীসহ এলাকাবাসী অভিযোগ করেন, শটীবাড়ী মৌজার আরএস খতিয়ান নম্বর–১ এর সরকারি রাস্তা, দাগ নম্বর–৩০১ দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি রাস্তার একাংশে ইটের বাউন্ডারি ওয়াল নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা বাস্তবায়ন হলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে।

তাঁদের দাবি, সরকারি রাস্তার জায়গা দখল হয়ে গেলে এলাকাবাসীকে বিকল্প হিসেবে ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে চলাচল করতে হবে। তাই দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত লিটন মাস্টার বলেন, জায়গাটি আমার ভোগদখলকৃত অংশের ভেতর দিয়ে গেছে। তবে বর্তমানে যে পাশের রাস্তা রয়েছে, সেটি আবার আমার নিজস্ব জমির ওপর দিয়েই গেছে। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। প্রশাসন তদন্ত করলে প্রকৃত অবস্থা বের হয়ে আসবে।

এ বিষয়ে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করা হয়েছে ।প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন