মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জেলা ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১১:১৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বগুড়া জেলা ছাত্রদলের অধীনস্থ সব উপজেলা, ইউনিয়ন ও পৌর শাখার আওতাধীন ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলায় ইউনিয়ন ও পৌর শাখার অধীনে মোট ১১৮৮টি ওয়ার্ড কমিটি ছিল।

রোববার (৮ মার্চ) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান গণমাধ্যমকে বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে জেলার ১২ উপজেলার ১০৮ ইউনিয়ন কমিটি এবং তার অধীনে ৯৭২টি ওয়ার্ড কমিটি এবং ১২ পৌরসভার ১০৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে ১২টি পৌর কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি বহাল রয়েছে।

তিনি বলেন, খুব শিগগির সম্মেলনের মাধ্যমে এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন