

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশি মৎস্যজীবিকে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নাকুগাঁও এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
হস্তান্তর হওয়া মৎস্যজীবিরা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বাসিন্দা। তারা হলেন- আবুল হোসেনের ছেলে রাসেল মিয়া (৩৫), বাহাদুর মিয়ার ছেলে বিপ্লব মিয়া (৪৫), ঈসহাক আলীর ছেলে মীর জাফর আলী (৪৫), ইছাক আলীর ছেলে বকুল মিয়া (৩২), ফকির আলীর ছেলে আমের আলী (৩৫) ও সলিমুদ্দিন বেপারীর ছেলে চাঁন মিয়া (৬০)।
বিজিবি ও পুলিশ জানান, গত বছরের ৪ নভেম্বর জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে ভুলক্রমে সীমান্ত অতিক্রম করে তারা ভারতের ভেতরে প্রবেশ করেন। এসময় স্থানীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা প্রায় ১৩ মাস সাজাভোগ করেন। এরপর সাজা শেষে বিএসএফ বিজিবির সাথে যোগাযোগ করে তাদের ফেরত দেওয়ার উদ্যোগ নেয়। এরই প্রেক্ষিতে আজ সন্ধ্যায় শেরপুর ৩৯ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকার হাতিপাগার বিজিবি কোয়ার্টার মাস্টার মিজানুর রহমানের নেতৃত্বে ভারতের কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ছয় বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। এসময় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন