বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ডাকাত প্রধান আটক

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত প্রধান আটক
expand
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত প্রধান আটক

ভোলার মনপুরায় কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন (৫০)-কে আটক করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টা থেকে শুরু করে আজ বুধবার (২২ জুলাই) দুপুর ৩টা পর্যন্ত দীর্ঘ ১৬ ঘণ্টার একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরা। মনপুরা থানাধীন কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন ওই এলাকা থেকে কুখ্যাত ডাকাত সর্দার স্বপনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক এবং ৮টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত স্বপন মনপুরা থানার হাজির হাট এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে মেঘনা নদী ও উপকূলীয় অঞ্চলে নিজের নামে বাহিনী গঠন করে সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, উপকূলীয় অঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কোস্ট গার্ডের এ ধরনের মাদক, অস্ত্র ও ডাকাত বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন