শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা-৪ আসনে জামায়াত প্রার্থী মোস্তফা কামালের মৃত্যু

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম
মৃত্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
expand
মৃত্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ১২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা মোস্তফা কামাল দীর্ঘ দিন ধরে জামায়াতে ইসলামীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বরিশাল অঞ্চল টিমের সদস্য হিসেবেও কর্মরত ছিলেন। এছাড়া বিগত জাতীয় নির্বাচনে তিনি ভোলা-৪ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি মো. হারুনুর রশিদ এক শোক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ মোস্তফা কামাল ভাই আজ দুপুর ২টা ১২ মিনিটে দুনিয়ার সফর শেষ করেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইছি।"

মরহুমের জানাজার সময় ও পরবর্তী কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে যে, যথাসময়ে সকল কর্মসূচি দেশবাসী ও স্থানীয়দের জানিয়ে দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Belgium
80'
1 - 1
30' Fabián Ruiz
41' Charles De Ketelaere
World Cup