মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় যৌথ অভিযানে সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আটক

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আটক
expand
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আটক

ভোলার সদর উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মো. ইকবাল হোসেন (৬৩) আটক হয়েছেন। তিনি ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। ভোলার সদর থানাধীন গাজীপুর সংলগ্ন এলাকায় পরিচালিত এই অভিযানে নিজ এলাকা থেকে ইকবাল হোসেনকে আটক করা হয়।

আটককৃত উপজেলা আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Jordan VS Algeria
Scheduled
23 Jun, 09:00 AM
VS
World Cup