শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: ইসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০২:২১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না।

দলটির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান থাকায় সরকারের পক্ষ থেকেও স্পষ্ট করা হয়েছে—বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সিইসি নাসির উদ্দিন বলেন, “আমরা কোনো সংস্থা, গোষ্ঠী বা ব্যক্তির নির্দেশে কাজ করছি না।

স্বাধীনভাবে দায়িত্ব পালন করব এবং সব বাধা পেরিয়ে জনগণের জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “আমরা দায়িত্ব গ্রহণের সময় শপথ নিয়েছি—দেশের মানুষের কাছে একটি আদর্শ নির্বাচন উপহার দেব।

প্রশাসন, পুলিশ ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সেই বার্তা দিয়েছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।”

নাসির উদ্দিন বলেন, “পূর্ববর্তী কয়েকটি নির্বাচনের মতো পরিস্থিতি এবার হবে না।

নির্বাচন কমিশন কোনো চাপ বা প্রভাবের কাছে নত হবে না। আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই, যা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে।”

মতবিনিময় সভায় বরিশাল বিভাগের কমিশনার রায়হাল কাওসারসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই দিনের সফরে শুক্রবার সকালে বরিশালে পৌঁছান সিইসি। শনিবার সকালে আঞ্চলিক নির্বাচন অফিসে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

পরে বিকেলে সার্কিট হাউসে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আরেক দফা আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন