বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় অস্ত্রসহ আটক ১

হিজলা প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম
হিজলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১
expand
হিজলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

বরিশালের হিজলা উপজেলায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মোস্তফা সিকদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের চর কুশোরিয়া এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪১ বীর-এর একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালায়। ৪১ বীর-এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ জন সেনাসদস্যের একটি চৌকস দল রাত ৩টার দিকে হিজলার দুর্গম চর কুশোরিয়া এলাকায় তল্লাশি শুরু করে। দীর্ঘ সাত ঘণ্টার এই অভিযানে এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালীন চর কুশোরিয়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আবদুর রহমান সিকদারের ছেলে মোস্তফা সিকদারকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১২টি দেশীয় তৈরি ধারালো অস্ত্র (রামদা ও ছোরা), ১টি আধুনিক চাইনিজ কুড়াল, ৩টি মোবাইল ফোন (২টি স্মার্টফোন ও ১টি বেসিক ফোন) উদ্ধার করা হয়েছে।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup