শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
expand
মাদক সেবনে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

বরগুনায় ঘরের সামনে মাদক সেবনে বাধা দেওয়ায় এক দিনমজুর দম্পতিকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় কয়েকজন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—বশির ও তার স্ত্রী রোজি। বর্তমানে তারা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, বশিরের বাড়ির সামনে প্রায়ই মাদক সেবন করতেন রাব্বি নামের এক যুবক। এ নিয়ে বারবার আপত্তি জানানোর পর বৃহস্পতিবার রাতে রাব্বি ও তার সহযোগীরা বশিরের ঘরে ঢুকে স্বামী-স্ত্রী দুজনকেই মারধর করে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, বশিরের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার স্ত্রী রোজির ডান হাত ভেঙে গেছে এবং মাথাতেও গুরুতর জখম হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের সঙ্গে কথা বলেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন