

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আমতলী উপজেলা শাখার সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন।
ঘোষণায় বলা হয়, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই সমন্বয় কমিটি বহাল থাকবে।
নতুন কমিটিতে মো. বায়েজীদ হোসাইন প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন।কমিটিতে চারজন যুগ্ম সমন্বয়কারী হলেন তানিম হোসেন (জিয়েম), বেল্লাল হোসেন, ফাতিমা তুজ জোহরা মৈতি এবং মাজহারুল মুসতারি।
এ ছাড়া ১২ জন সদস্য হিসেবে রয়েছেন সিফাতুল্লাহ্, হারুন, মেহেদী হাসান, তামিম, নাসির উদ্দিন, আল মামুন, বনি—আমিন, হাসান, আতিকুর রহমান, ফাহাদ খান, আবু তালিব ও আল আমিন।
প্রধান সমন্বয়কারীর বায়েজীদ হোসাইন বলেনঃ ২৪ গণঅভ্যুত্থানের পর এনসিপি সাধারণ জনগণের দল হিসেবে পরিচিতি পেয়েছেন। আমরাও এনসিপি আমতলী উপজেলার সাধারণ মানুষের হয় প্রতিনিধিত্ব করব। যাতে করে সাধারণ মানুষ তাদের ন্যায় বিচার,জুলুম অত্যাচার থেকে রেহাই পায়।
এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করবে।
মন্তব্য করুন