

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী ডাক বাংলোয় কর্মচারী হিসেবে চাকরি করতেন।
বুধবার (৩ জুন) বিকেল চারটার দিকে ডাকবাংলোর দুটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন বরগুনার কালিবাড়ি এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রানী (৩৪), তার কন্যা আরাধ্য বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাস (৩)।
জানা যায়, ডাক বাংলোর কর্মীরা তৃতীয় তলার একটি রুমে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ভেতর থেকে মা ও দুই কন্যার মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ইতি রাণী ওই ডাকবাংলোতেই ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।