

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে গত ২৪ মে স্থলমাইন বিস্ফোরণে নিহত তিন পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২ জুন) সন্ধ্যায় নিহতদের পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন এনামুল হাসান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রহমান আল মামুন এবং ওসাই মং মার্মা ছোট।
অনুদান গ্রহণকারী পরিবারগুলো হলো লেয়ারা (৪১), অংকেমং (৫০) এবং চিংকা অং (৪০)। নিহত তিনজনের বাড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, সীমান্তে মর্মান্তিক এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। মানবিক সহায়তার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অন্যান্য সহযোগিতাও প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ২৪ মে ঘুমধুম সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারগুলো বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে। তাদের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।