

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বান্দরবান জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সভাপতি ফরহাদ হোসেন (জিকু)’র নেতৃত্বাধীন কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদল।
রোববার (১০ মে) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাইক্ষ্যংছড়ি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ছাত্রদলের দুর্দিনে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতাদের বাদ দিয়ে দুই সন্তানের জনক একজন ব্যবসায়ীকে জেলা ছাত্রদলের সভাপতি করায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও দাবি করেন, নবঘোষিত সভাপতি ফরহাদ হোসেন জিকু অতীতে দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন না। তিনি ব্যবসা পরিচালনার স্বার্থে বিগত সরকারের সঙ্গে সমঝোতা করে চলেছেন বলেও অভিযোগ তোলেন তারা।
সভাপতির বক্তব্যে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ফারহাদ হোসেন জিকু জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য থাকাকালীন সময়ে দলীয় কোনো আন্দোলন-সংগ্রামে তাকে মাঠে দেখা যায়নি। তাই আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি।
তিনি আরও বলেন, দুই সন্তানের পিতাকে সভাপতি না করে রাজপথের পরীক্ষিত ও ত্যাগী ছাত্রনেতাদের দিয়ে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে জোর দাবি জানাচ্ছি। এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।