

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর বিধানসভায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় ধরনের সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। পরিষদীয় দলকে আরও কার্যকর ও সুসংগঠিত করে তুলতেই এই পুনর্গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, বিধানসভায় বিরোধী আসনে বসে আগামী দিনে আরও সংগঠিত ও জোরালোভাবে রাজনৈতিক লড়াই চালানোর লক্ষ্যেই নতুন দল সাজিয়েছে তৃণমূল। এই পুনর্বিন্যাসে অভিজ্ঞ নেতৃত্বের ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব বণ্টনে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সাবেক কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পাশাপাশি বিরোধী উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, বিধানসভার মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে, যিনি বর্তমানে কলকাতা পুরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককে দার্জিলিং জেলায় বদলি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে দার্জিলিং এর বিজনবাড়িতে, পাল বাজার বিডিও অফিসে পাঠানো হয়েছে। তিনি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রী সচিবালয়ে কর্মরত ছিলেন।
গত ৪ মে ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজেপি। অন্যদিকে, মাত্র ৮০টি আসন নিয়ে বিরোধী দলের আসনে বসতে হয়েছে তৃণমূলকে।
