মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
আবু জাফর মো. ওয়ালিউল্লাহ ও আবুল কালাম আজাদ
expand
আবু জাফর মো. ওয়ালিউল্লাহ ও আবুল কালাম আজাদ

জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বশেষ ৩০০নং বান্দরবান আসনে চার প্রার্থীর মধ্যে দু’জন জামানত হারিয়েছেন। ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় এ দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বান্দরবানের নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল শুক্কুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি লাঙ্গল ও ইসলামী আন্দোলন হাতপাখা- এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।’

দুই প্রার্থী নির্ধারিত ভোটের সীমা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানান তিনি।

জামানত হারনো দুই প্রার্থী হলেন- জাতীয় পার্টির লাঙল প্রতীকের আবু জাফর মো. ওয়ালিউল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আবুল কালাম আজাদ।

জাতীয় নির্বাচনের লাঙল প্রতীক ২ হাজার ৪৩৫ ভোট ও হাতপাখা প্রতীকে ৪ হাজার ৭১৮ ভোট পড়ে।

বিএনপির হেভিওয়েট প্রার্থী সাচিংপ্রু জেরী ভোট পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দিন পেয়েছে ২৬ হাজার ১৬২ ভোট।

ফলাফলে ১ লাখ ১৫ হাজার ২৯৩ ভোট পেয়ে ৩০০ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী।

নির্বাচনী বিধি অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হারাবে। ওই দুই প্রার্থী নির্ধারিত ভোটের সীমা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মূলত বিএনপির হেভিওয়েট প্রার্থীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X