সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়, যা স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান।

অফিস আদেশে জানানো হয়, মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণীত ‘নিয়মিত উপস্থিতি বিধিমালা, ২০১৯’-এর নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে। এতে উল্লেখ করা হয়েছে, বিধিমালার আওতায় নির্ধারিত নিয়ম লঙ্ঘন, দেরিতে অফিসে আসা বা উপস্থিতি সংক্রান্ত অনিয়ম অফিস শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচিত হবে এবং এগুলো শাস্তিযোগ্য অপরাধের মধ্যে পড়বে।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে অফিস শৃঙ্খলা বজায় রেখে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছে।

(ক) বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি; (খ) বিনা অনুমতিতে অফিস ত্যাগ, (গ) বিলম্বে অফিসে উপস্থিতি।

এ অবস্থায় সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে। অফিস সময়ে শেষ হওয়ার পূর্বে অর্থাৎ (পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজান-পরবর্তী সময় বিকেল ৫টার) পূর্বে কেউ নিজ দপ্তর ত্যাগ করবে না।

এ ছাড়া অফিস আদেশে আরো বলা হয়েছে, অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীগণকে নিজ অনুবিভাগের প্রধান (যুগ্ম সচিব/সলিসিটর)-এর অনুমতি গ্রহণকরত সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি : এবং ডিজিটাল হাজিরা প্রদানকরত অফিস ত্যাগ করতে হবে।

কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X