সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্র মন্ত্রী 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম
আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
expand
আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সরকার পুলিশ যেন জনগনের বন্ধু বাস্তবে পরিনত হয় সেই লক্ষ্যে কাজ করছে। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না বলে কঠোর নির্দেশ দেন স্বরাষ্ট্র মন্ত্রী।

বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু কিছু জায়গায় ভোগান্তিমূলক মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বড় বড় ব্যবসায়ীদের ভোগান্তিতে ফেলা হয়েছে মামলা দিয়ে। সে বিষয় গুলোও আমরা দেখছি। কোন নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির স্বীকার না হয় সেগুলোও আমরা দেখছি।’

দেশে বিগত ফ্যাসিবাদের সময় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ভেরিফিকেশন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিগত সময়ে এই লাইসেন্স পাওয়ার সময় যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা সে বিষয়গুলো দেখা হবে। যাচাই-বাছাই করে অনিয়ম পেলে সেগুলো বাতিল করা হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X