বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় চোর চক্রের ৬ সদস্য আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক, ৪ টি মোটরসাইকেল উদ্ধার
expand
মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক, ৪ টি মোটরসাইকেল উদ্ধার

মোংলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ টি চোরাই মোটরসাইকেলও।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, মোংলা বন্দরের প্রাণিসম্পদ কোয়ারান্টাইন ষ্টেশনের অফিস সহকারী শেখ আল-আমিন ও একই এলাকার বাসিন্দা মার্কিন জোয়াদ্দারের দুইটি মোটরসাইকেল সম্প্রতি দিগরাজ বাজারের শাহিন হোটেলের সামনে থেকে চুরি হয়ে যায়। সংঘবদ্ধ চোর চক্রের সদস্য রনি এ গাড়ী দুই অন্যত্র বিক্রি করে দেয় বলে গোয়েন্দা তৎপরতায় চিহ্নিত ও নিশ্চিত করা হয়। পরে চোর রনিকে নিয়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চোর চক্রের মোট ৬ সদস্যকে আটক করে পুলিশ। পরে ওই চোরদের স্বীকারোক্তিতে তাদের জিম্মায় থাকা ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটক সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা হলো বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভার মোঃ ইমরান হাওলাদারের ছেলে মোঃ রনি হাওলাদার, রনসেন এলাকার আবু সাঈদ শেখের ছেলে মেহেদী হাসান, মোংলাউপজেলার দিগরাজের মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ সজীব আহমেদ জয়, ব্যাংক রোডের মোঃ আব্দুল আলিমের ছেলে মোঃ সাজেদুল ইসলাম, বুড়িরডাঙ্গার মোঃ নজরুল শেখের ছেলে মোঃ নাজমুল শেখ, ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকার মৃত শেখ নবীর উদ্দিনের ছেলে তানভীর হোসেন শাওন।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বুধবার সকালে থানায় মামলা দায়ের হয়েছে। তাদেরকে বুধবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন