শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই খুন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১১:৩৩ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই মো. আম্মার (১৮) খুন হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত মামাতো ভাই আব্দুল্লাহকে ছুরিসহ আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্বজনরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় শহরের বাসাবাটি বাইনেবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোঃ আম্মার বাসাবাটি বাইনেবাড়ি এলাকার এ এইচ এম তাসলিম মাহমুদের ছেলে।

আটক আব্দুল্লাহ স্বজনদের বরাদ দিয়ে পুলিশ জানায়, অভিযুক্ত আব্দুল্লাহ গতকাল বৃহস্পতিবার তার ফুফুর বাসায় (আম্মার) বেড়াতে আসছিলেন। রাতে খাওয়ার পরে মামাতো-ফুফাতো ভাই বাড়ির দোতলায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দোতলা থেকে চিৎকারের শব্দ পেয়ে স্বজনরা উপরে যায়। সেখানে আম্মারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আব্দুল্লাহকে আটক পুলিশে সোপর্দ করে স্বজনরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন