মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে বন্দুক ও তাজা গোলাবারুদসহ বনদস্যু আটক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১১:১৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সুন্দরবন থেকে একনলা বন্ধুক ও তাজা গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর আব্দুল হালিম (৩৬) কে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে সুন্দরবন সংলগ্ন শিবসা নদী এলাকায় অভিয়ান চালিয়ে দয়াল বাহিনীর সদস্য আব্দুল হালিমকে আটক করা হয়। এসময় দেওয়া তথ্য অনুযায়ী বনের মধ্য থেকে একটি একনলা বন্ধুক ও চারটি তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

আটককৃত ডাকাত আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস তৌফিক‘র নির্বাহী কর্মকর্তা লেঃ আশিকুল ইসলাম ইমন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন দস্যু আব্দুল হালিমকে আটক করা হয়েছে। সুন্দরবন ও উপকূলীয় এলাকা নিরাপদ রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Norway VS Senegal
76'
3 - 1
48' Erling Haaland
58' Erling Haaland
53' Ismaïla Sarr
World Cup