শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন স্থাপনের বিরুদ্ধে কুড়িগ্রামে মানববন্ধন ‎

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
কুড়িগ্রামে মানববন্ধন ‎
expand
কুড়িগ্রামে মানববন্ধন ‎

গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার–ফেস্টুন বা বিভিন্ন বিজ্ঞাপন সামগ্রী ঝোলানোর বিরুদ্ধে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “গাছেরও জীবন আছে, পেরেক ঠুকে আঘাত বন্ধ করুন” এ স্লোগানকে সামনে রেখে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বুধবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে। ‎ ‎মানববন্ধনে বক্তারা বলেন, গাছে পেরেক ঠোকা একটি ভয়াবহ পরিবেশ বিরোধী কর্মকাণ্ড। এতে গাছের কাণ্ড ক্ষতিগ্রস্ত হয়, রসক্ষরণ বন্ধ হয়ে গাছ ক্রমে দুর্বল হয়ে পড়ার পাশাপাশি মারা যাওয়ার আশঙ্কা বাড়ে। এটি শুধু পরিবেশের জন্য হুমকি নয়, শহরের সামগ্রিক সৌন্দর্যও নষ্ট করে। ‎ ‎কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা রাজনৈতিক ব্যক্তি, ডাক্তার, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, কোচিং সেন্টার, স্কুল–কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি গাছে সাইনবোর্ড, ব্যানার বা ফেস্টুন ঝোলানো বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে ইতোমধ্যে ঝুলানো সব বিজ্ঞাপন সামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার দাবি তোলেন। ‎ ‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাইসুল ইসলাম নোমান, কুড়িগ্রাম সরকারি শাখার সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন, অর্থ সম্পাদক আবু রায়হান জাকারিয়া, উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফরাজ সৌরভ, রোমিও রায়হানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। ‎ ‎বক্তারা গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার-পোস্টার ও সাইনবোর্ড ঝোলানোকে ‘পরিবেশ হত্যার আরেক রূপ’ বলে উল্লেখ করে এই অনিয়ম বন্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানান। মানববন্ধনে গ্রীন ভয়েসের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন