

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়সহ নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা রাজস্ব সার্কেল এবং সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের সাথে সরাসরি মতবিনিময় করেন, বিদ্যমান সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করেন। একইসাথে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করার ব্যবস্থা করেন।
সফরের এক পর্যায়ে তিনি নারায়ণগঞ্জ জেলায় কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
