শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:২৬ পিএম
ভালুকা মডেল থানা
expand
ভালুকা মডেল থানা

ময়মনসিংহের ভালুকায় কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত শাওন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজারের পূর্ব পাশে একটি কলাবাগানের ভেতরে কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নিহত শাওন কুড়িগ্রাম জেলার চিলমাড়ি উপজেলার বালাকাবাড়ি গ্রামের সুলতান মিস্ত্রীর ছেলে। সে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকায় খালার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, কলাবাগানের ভেতরে কাঁঠাল গাছে শাওনের মরদেহ ঝুলতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওই ওসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন