শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
কৃষকলীগ নেতা তমিজ উদ্দিন
expand
কৃষকলীগ নেতা তমিজ উদ্দিন

নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক মামলায় মো. তমিজ উদ্দিন (৫৬) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তমিজ উদ্দিন ধলামূলগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি এবং স্থানীয় মৃত শেখ মসরব আলীর ছেলে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় তমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন