শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ২৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
expand
বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ২৫

বরিশালের মুলাদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে প্রায় ২৫ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে ছাত্র শিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এরইমধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবির কর্মীরা জানায়, কলেজে শিবিরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময়ে জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় শ্লোগান দিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়।

এদিকে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল জানিয়েছে, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় ৫ জন নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন