

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(৩০ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের একটি দল টেকনাফ-কক্সবাজার সড়কের পালংখালীর গয়ালমারা পল্লী বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
এ সময় একটি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক অটোরিকশা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে অটোরিকশা তল্লাশি করে এর ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন মাদক দ্রব্য আইনে মামলা করা হয়।
মন্তব্য করুন