

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটিতে সহ সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মেধাবী শিক্ষার্থী ও ছাত্রনেতা নুরুল আলম।
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। এতে নুরুল আলমকে সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নুরুল আলম দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। সংগঠনের প্রতি তার নিবেদন, নেতৃত্বগুণ এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।
তিনি উখিয়া উপজেলার কৃতি সন্তান এবং উখিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনের ছোট ভাই।
নুরুল আলম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি আদর্শিক সংগঠন। সংগঠনের প্রতি আমার দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই আমি এই পথ বেছে নিয়েছি। কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতৃবৃন্দ আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, আমি তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব।”
তার পদায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং উখিয়া উপজেলার তরুণ নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন