শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলীয়া-কওমি বিরোধ নেই: হেফাজত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ এএম
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী
expand
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, কওমি ও সুন্নি মুসলমানদের মধ্যে কোনো বিরোধ নেই- ইমান ও আকিদার ক্ষেত্রে সবার অবস্থান এক ও অভিন্ন।

তিনি বলেন, যদি কওমি ও সুন্নি আলেমদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বোঝাপড়া আরও দৃঢ় হয়, তাহলে বাতিলপন্থিরা দেশে কোনো অবস্থানই নিতে পারবে না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন। এ সময় আল্লামা বাবুনগরী মুসলমানদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ওপর জোর দেন।

তিনি বলেন, ইসলামের সুরক্ষা ও ইমান-আকিদা রক্ষাই হেফাজতে ইসলামের মূল লক্ষ্য। তাই কওমি-সুন্নি বিভাজনের কোনো অবকাশ নেই। সামান্য মতপার্থক্য থাকলেও মৌলিক বিশ্বাসে আমরা সবাই একই পথে। মুসলমানদের এখন সবচেয়ে বড় প্রয়োজন ঐক্যবদ্ধভাবে হকপন্থার পতাকা তুলে ধরা।

আল্লামা বাবুনগরী আরও বলেন, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ক্ষুদ্র পার্থক্য ভুলে গিয়ে সবাইকে ইসলামের ছায়াতলে আসতে হবে। একবার মুসলমানরা এক কাতারে দাঁড়ালে, ইসলামবিরোধী কোনো শক্তিই টিকতে পারবে না।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল এসরারুল হক, মাওলানা মোবাশ্বের হোসেন নাঈম, চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ আবু ছালেহ, ড. মহিউল হক ও প্রিন্সিপাল রিদুয়ানুল হক হাক্কানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন