শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে শিক্ষার্থীদের অগ্নিনির্বাপনী মহড়া ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম
expand
সীতাকুণ্ডে শিক্ষার্থীদের অগ্নিনির্বাপনী মহড়া ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার, দোয়াজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে,সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বাপনী মহড়া বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৭ অক্টোবর)সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.সাইদুল ইসলাম এর নেতৃত্বে দোয়াজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

এসময় সকল ছাত্র ছাত্রীদের উপস্থিতির মাধ্যমে অগ্নি নির্বাপন কলাকৌশল প্রদর্শন ও ফায়ার সার্ভিস এর হটলাইন নাম্বার এবং স্টেশনের নাম্বার প্রচার করা হয়।

এছাড়াও গ্যাস সিলিন্ডার ও স্বল্প কোনো জায়গায় আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে আগুন নেভাতে হবে তা সকল ছাত্র ছাত্রীদের শেখান এবং সতর্ক থাকার জন্য আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন