শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ পিএম
নরসিংদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
expand
নরসিংদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের ভেলানগরে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াস আলী ভূইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুর রউফ ফকির রনি, জেলা যুবদলের সহ-সভাপতি ফরহাদ চৌধুরী, সহ-সভাপতি সনেট, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, নরসিংদী সদর থানা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব মুজাহিদ হোসেন রুবেল, রায়পুরা উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠুসহ জেলা ও বিভিন্ন উপজেলা ইউনিটের তৃণমূল নেতা-কর্মীরা।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যুবদল অঙ্গীকারবদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখর করে তোলেন। নেতা-কর্মীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবদলকে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

র‌্যালিকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরবর্তীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের কথাও জানান জেলা যুবদলের নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন