শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিল স্বামী 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পিএম
প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিল স্বামী 
expand
প্রবাসে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিল স্বামী 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইতালিতে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়েছেন নাট্যকর্মী শামীম আখতার (৪০)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ওই উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শামীম আখতার ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় ও বেসরকারি টেলিভিশনের নাটকে অভিনয় করতেন এবং এলাকায় নাট্যকর্মী হিসেবেই পরিচিতি ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় ইতালিতে থাকা স্ত্রী মুক্তা আক্তারের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন শামীম। একপর্যায়ে তার স্ত্রী জানান, শামীম ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন। খবর পেয়ে তার ভাই বাজার থেকে দৌড়ে বাড়িতে এসে দেখেন, দরজা ও গ্রিল বন্ধ। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে শামীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

স্বজনরা জানান, প্রায় দুই মাস আগে স্ত্রী মুক্তা আক্তার ইতালি যান। ভিসা জটিলতার কারণে শামীম যেতে পারেননি। স্ত্রীর কাছে যোগ দিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এছাড়া, স্ত্রী ইতালিতে যাওয়ার পর থেকে প্রতি মাসে প্রায় ৭০ হাজার টাকা পাঠানোর চাপও ছিল তার ওপর। অর্থনৈতিক টানাপোড়েন ও দূরত্বের যন্ত্রণায় হতাশাগ্রস্ত ছিলেন শামীম।

প্রতিবেশীরা জানান, স্বামী–স্ত্রীর মধ্যে ছিল গভীর ভালোবাসা। তারা একে অপরকে ছাড়া থাকতে পারতেন না। বিদেশে থাকা স্ত্রীর থেকে দূরে থাকা ও আর্থিক সংকটের কারণে শামীম এমন পথ বেছে নিয়েছেন বলে ধারণা অনেকের।

বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর সদস্য আশরাফুল ইসলাম বলেন, শামীম সচেতন ও মেধাবী নাট্যকর্মী ছিলেন। তার অভিনয় দেখে আমরা অনুপ্রাণিত হতাম। এমন একজন শিল্পীর এভাবে চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রাথমিক সুর্তহাল প্রতিবেদন তৈরির কাজ করছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন