শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধরোধে শান্তি সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৪০ পিএম
অপরাধরোধে শান্তি সমাবেশ
expand
অপরাধরোধে শান্তি সমাবেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুরে সম্প্রতি হত্যা, মাদক, ডাকাতিসহ অপরাধ বেড়ে যাওয়ায় শান্তি সমাবেশ করা হয়েছে।

চন্ডিপুর ইউনিয়ন রামগঞ্জ, রায়পুর ও চাঁপুরের ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায়। এ অবস্থায় উদ্বিগ্ন এলাকাবাসীকে নিয়ে অপরাধরোধে পর্তুগাল প্রবাসী মহিউদ্দিন জহির সমাবেশ ডেকেছেন।

সোমবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর বাংলাবাজারে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

রায়পুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুনছুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুর- রামগঞ্জ সার্কেল) জামিলুল হক। বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী। এসময় বক্তব্য রাখেন ইউপি নুরে আলম জিকু, এম এ মিরন পাটওয়ারী, শামিম পাঠান, ফয়েজ আহমেদ, হাসিবুর রহমান রাফি, জোবায়ের পাটওয়ারী, ফাহাদ পাটওয়ারী ও সাইফুল ইসলামসহ অনেকে।

আয়োজক মহিউদ্দিন জহির বলেন, সাম্প্রতিক সময়ে চন্ডিপুরে খুন, ডাকাতি, মাদকসহ কিশোর অপরাধ বেড়ে গেছে। এটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় বেশি অপরাধ সংগঠিত হচ্ছে।

পুলিশ, জনপ্রতিনিধির একার পক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য সবার প্রচেষ্টা প্রয়োজন।

এএসপি জামিনুল হক বলেন, মাদক হচ্ছে সব অপরাধের মা। অপরাধ দমনে সবাইকে সচেতন হতে হবে। নিরাপত্তার জন্য বাসা-বাড়িসহ গুরুত্বপূর্ণ স্থানে নিয়মমেনে সিসি ক্যামেরা স্থাপন করলে অপরাধ কমবে। আমরা নানা সীমাবদ্ধতার মধ্যেও অপরাধরোধে রাত-দিন কাজ করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন