

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর ২০২৫ এরমধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গৌরাঙ্গ বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে পাঁচ দফা গণদাবি জনগণের সামনে উপস্থাপন করেন জেলা জামাতের আমির অধ্যাপক মো. রমজান আলী। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের পতন হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। আগামী দিনের স্বৈরাচারীর আগমনকে রোধ করার জন্য স্বৈরাচারের রাস্তা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশ জায়ামাত ইসলামীসহ ৮টি ইসলামীদল ৫ দফা দাবি পেশ করেছে। এই পাঁচ দফা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুক্তির সনদ। এই পাঁচ দফা হচ্ছে আগামীদিনের সুষ্ঠু নির্বাচনের একমাত্র পথ।
তিনি আরো বলেন, আমরা আর কোন স্বৈরাচার চাই না। আর কোন মানবতাবিরোধী অপরাধ বাংলার মাটিতে হোক তা চিরদিনের জন্য বন্ধ করতে চাই।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই জাতীয় সনদ আইনি বৈধতা দিতে হবে, সকল অপরাধের বিচার করতে হবে, লেবেল প্লেয়িং ফিল্ড করতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে ও ১৪ দলকে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো. আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন