

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের কাজিপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী নাজমুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত নাজমুল হোসেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার আকনাদিঘী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের সরকারি কৌঁসুলি মাসুদুর রহমান বলেন, রায়ে নিহতের স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।
মন্তব্য করুন