শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশি-বিদেশি অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করতে হবে: নিজান

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পিএম
বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান
expand
বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান

বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, এক বছর আগে তারেক রহমান বলেছিলেন, আমাদের শত্রু অদৃশ্য। যাকে আমরা দেখতে পাই না। এটি প্রমাণ হয়েছে, দেশি এবং বিদেশি অদৃশ্য শক্তির সাথে আমাদের যুদ্ধ করতে হবে।

এই তরুণ-তরুণীদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রের সংগ্রাম, গণতন্ত্রের প্রতি মানুষের যে আকাঙ্খা, যে চেতনা, সে চেতনাকে ধারণ করতে বিএনপির নেতৃত্বে গণতন্ত্রের সপক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যকালে লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক এই সংসদ সদস্য এসব কথা বলেন। র‌্যালিটি শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আশরাফ উদ্দিন নিজান বলেন, তারেক রহমান বলেছিলেন ১৭ বছরের অন্যায় অত্যাচার গুম খুনের বিরুদ্ধে, ফ্যাসিবাদি রাজনীতির বিরুদ্ধে তরুণরা যখন জেগে উঠবে তখনই ফ্যাসিবাদের পতন হবে। এই তরুণ-তরুণীরাই জুলাই আগস্টের বিপ্লব সংঘটিত করেছে। এই তরুণদের প্রতি বাংলাদেশের মানুষে অনেক আকাঙ্খা-ইচ্ছা রয়েছে।

আগামীর বাংলাদেশ হবে সততা, নিষ্ঠা, দুর্নীতি বিরোধেী এবং আমার নেতা জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি ১৯ দফার বাস্তবায়ন। তখনই আমরা সফল হবো এবং তখনই আন্দোলন সফল হবে।

জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা হাফিজুর রহমান, মাহবুবুর রহমান লিটন, আব্দুল করিম ভূঁইয়া মিজান, শাহ মোঃ এমরান, কামরুজ্জামান সোহেল, ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান ও লক্ষ্মীপুর পৌর যুবদলের আহবায়ক ফয়েজ আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন