

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, “বিদেশে আর টাকা পাচার হবে না।” এক সময় দেশের সম্পদ লুট করে যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে এবার যুব সমাজকেই নেতৃত্ব নিতে হবে।
তিনি বলেন, একটি পরাজিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু আজকের যুবদলের শপথই প্রমাণ করেছে, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের নেতৃত্বে আছেন তারেক রহমান।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা যুবদলের বর্ণাঢ্য র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
র্যালিটি শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনীতে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। এক কোটি বেকার যুবককে কাজে লাগানোর অঙ্গীকার করেছেন। প্রথমে ভাতা, পরে তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিএনপি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমান ও সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
মন্তব্য করুন