

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


"জনতার অধিকার, আমাদের অঙ্গীকার" এই শ্লোগানে কুষ্টিয়ায় নানা আয়োজনে গণঅধিকার পরিষদের (জিওপি) ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) রাতে গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার কার্যালয়ে কেক কেটে ও আলোচনাসভা মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এসময় গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন,"গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় সক্রিয় ভূমিকা রেখে আসছে। সংগঠনের প্রতিটি কর্মীকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকারও করেন তিনি।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবঅধিকার পরিষদের সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াস,গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সবুজ,সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, পৌর গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি রঞ্জু,সাধারণ সম্পাদক কাজী সাব্বির, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা,সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম,জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক জিলহজ্ব খান, সদস্য সচিব মিনহাজুল হক পাপ্পু, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ।
মন্তব্য করুন