শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে দুই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম
expand
মুন্সীগঞ্জে দুই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানে উত্তম বণিক স্টোরে জর্দার রঙের নামে নন ফুড গ্রেড রঙ বিক্রি ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকান মালিক উত্তম বণিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই বাজারের হাজি বিরিয়ানি হাউসে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি, রোস্টসহ বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগীতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, “ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা নিয়মিত বাজার তদারকি করছি। আজ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং খাদ্য প্রস্তুত ও বিক্রিতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন