শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে লোকালয়ে কুমির আতঙ্কে পদ্মাপাড়ের মানুষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম
লৌহজংয়ে লোকালয়ে কুমির আতঙ্কে পদ্মাপাড়ের মানুষ
expand
লৌহজংয়ে লোকালয়ে কুমির আতঙ্কে পদ্মাপাড়ের মানুষ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে রাতের আঁধারে নদী থেকে কুমির লোকালয়ে উঠে আসায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, শামুরবাড়ি গ্রামের একটি পুকুরপাড়ে তারা দুটি কুমির দেখতে পেয়েছেন। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। তবে কৌতূহলবশত অনেকেই ওই স্থানে ভিড় জমাচ্ছেন, বিশেষ করে স্কুল শিক্ষার্থীসহ আশপাশের এলাকার মানুষ কুমির দেখার জন্য সেখানে ছুটে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, কুমিরগুলোর দৈর্ঘ্য প্রায় ৬ থেকে ৭ ফুট। স্থানীয় বাসিন্দা মো. হায়াত হোসেন খানের ছেলে মো. টগর খান জানান, শুক্রবার রাত ১টার দিকে পথচারী মো. রানা ওরফে মধু পুকুরপাড়ে গোয়ালঘরের পাশে কুমিরটি দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে ডাকলে সবাই মিলে টর্চলাইটের আলোতে কুমিরটি দেখতে পান। ছবি তুলতে গেলে কুমিরটি পুকুরে নেমে যায়।

পরের দিন শনিবার রাত সাড়ে ৩টার দিকে কুমিরটি আবারও লোকালয়ে ওঠে আসে বলে জানা যায়। স্থানীয় এক ব্যক্তি তখন মোবাইল ফোনে কুমিরটির ভিডিও ধারণ করেন।

স্থানীয় বাসিন্দা সেলিনা বেগম জানান, রাতে হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি গোয়ালঘরের পাশে কুমির। ছবি তুলতে গেলে সেটি আবার পুকুরে চলে যায়।

তিনি আরও বলেন, আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে কুমিরগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, “ঘটনাটি আমরা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের ঢাকা কার্যালয়কে জানিয়েছি। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ সময় জনসাধারণকে অনুরোধ করছি, কেউ যেন প্রাণীগুলোর কোনো ক্ষতি না করে এবং সচেতন থাকে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন