শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বনলতা ট্রেনে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পিএম
expand
চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বনলতা ট্রেনে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস নামের একটি ট্রেন থেকে বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর বিমানবন্দর স্টেশনে এক অভিযানে এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়।

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর রেলওয়ে পুলিশের সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অস্ত্র ও বিস্ফোরক পাচারের আশঙ্কা থাকায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে সেনা আভিযানিক দল।

এ সময় ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৮৭ কেজি গান পাউডার এবং ২.২৮ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে সেনাবাহিনী, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সমন্বয়ে কোন ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযানটি সফলভাবে শেষ হয়। উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন