শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ৫ নারী-শিশু উদ্ধার, মানব পাচারকারী আটক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পিএম
টেকনাফে ৫ নারী-শিশু উদ্ধার, মানব পাচারকারী আটক
expand
টেকনাফে ৫ নারী-শিশু উদ্ধার, মানব পাচারকারী আটক

সাগর পথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে পাহাড়ে আটক রাখা ৪ নারী ও ১ শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল। অভিযানে মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত ২টার দিকে টেকনাফের হাবিরছড়া পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি বিশেষ দল যৌথ অভিযান চালায়।

এসময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৪ নারী ও ১ শিশুসহ মোট ৫ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। অভিযানে মানব পাচার চক্রের এক সদস্যকেও আটক করা হয়।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত নারী ও শিশুসহ আটক ব্যক্তির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, কোস্টগার্ড সবসময় সমুদ্র উপকূল এলাকায় মানব পাচার, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন